হেফাজতের নেতা কোরবান আলী ৭ দিনের রিমান্ডে

হেফাজতের নেতা কোরবান আলী ৭ দিনের রিমান্ডে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *