‘হে আল্লাহ তাবলীগের সঙ্কট নিরসন করে দাও’

‘হে আল্লাহ তাবলীগের সঙ্কট নিরসন করে দাও’

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, তাবলীগ বহকাল যাবৎ এগিয়ে চলা একটি দ্বীনী কার্যক্রম। একে বিনষ্ট করার জন্য চক্রান্ত শুরু হয়েছে। আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

মহান আল্লাহর কাছে আরজি পেশ করে এক পর্যায়ে আল্লামা মাসঊদ বলেন, হে আল্লাহ আপনি নিজে তাবলীগের সঙ্কট নিরসন করে দিন। বুজুর্গানে দ্বীনের এ কাজে অনিষ্টকারীদের রুখে দিন।

মঙ্গলবার বাংলাদেশ জমিয়তুল উলামা রামপুরা থানা আয়োজিত রাজধানীর মহানগর প্রজেক্টের তাকওয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

সংগঠনের মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সরুদ্দীন মাকনুন, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *