হোদাইদা থেকে হুতি বিদ্রোহীদের সরাতে শক্তি প্রয়োগ করবে আমিরাত

হোদাইদা থেকে হুতি বিদ্রোহীদের সরাতে শক্তি প্রয়োগ করবে আমিরাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়েমেনের হোদাইদা নগরী থেকে হুতি বিদ্রোহীদের সরাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার জন্য প্রস্তুতি নিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট আরব আমিরাত। বুধবার (৩০ জানুয়ারি) জাতিসংঘ সমর্থিত চুক্তির অধীনেই এই শক্তি প্রযোগ করা বলে আরব আমিরাতের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে নগরীর হোদাইদা বন্দর। তবে ইতিমধ্যে সৌদি জোটের সহযোগিতায় ইয়েমেনের বেশ কয়েকটি দল এই বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এদিকে দেশটিতে মাসব্যাপী চলা যুদ্ধবিরতিতে হোদাইদা থেকে সেনা প্রত্যাহার করতে পারেনি কোনো পক্ষই। এতে করে নতুনকরে বৃদ্ধি পেয়েছে হামলার ঝুঁকি। এছাড়াও দেশটিতে বাড়ছে ভয়ঙ্কর দুর্ভিক্ষের ঝুঁকি।

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ বলেন, পশ্চিমা সমর্থিত সুন্নি মুসলিম আরব জোট বুধবার হোদাইদা প্রশাসনিক বিভাগে অন্তত ১০টি হুতি প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে। এক টুইটার বার্তায় তিনি জানান, স্টকহোম চুক্তি মানতে হুতিদের বাধ্য করতে সৌদি জোট আরও শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছে।

যুদ্ধ বিরতি এবং যুদ্ধবিদ্ধস্থ ইয়েমেনে সাহায্য পৌঁছানোর জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে হুতিদের চুক্তি লঙ্ঘন বন্ধ করতে চাপ দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এতে ইয়েমেনে সাহায্য পৌঁছানো সহজ হবে। চুক্তি অনুসারে হুতিদের শীঘ্রই হোদাইদা বন্দর থেকে সরে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *