হোম কোয়ারেন্টাইনে ৩০ বিচারক

হোম কোয়ারেন্টাইনে ৩০ বিচারক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রশিক্ষণ শেষে বিদেশ থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে আছেন ৩০ বিচারক। গত ১৫ মার্চ থেকে তারা দেশে ফেরেন সেই থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য জানান। এদের মধ্যে ১৩ জন জেলা ও দায়রা জজ বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইডিসিআর)। দেশে এখন পর্যন্ত ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত তিনজনের দুজন ইতালিফেরত, অন্যজন কুয়েত থেকে এসেছেন।

সারাবিশ্বে মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আক্রান্ত দুই লাখের অধিক মানুষ। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এ ভাইরাস নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা লোকসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *