পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে পশ্চিমবঙ্গের ধামাসপুর গুরুগ্রামে ২১ মার্চ বৃহস্পতিবার হোলি উৎসবের দিন উগ্রবাদী হিন্দুরা মুহাম্মদ সামাদ নামে একব্যক্তির ঘরে আক্রমণ করে। এতে করে শিশুসহ ওই পরিবারের ১২ সদস্য আহত হন। জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছেন, হোলি উৎসবের দিন আক্রান্ত মুসলিম পরিবারের পক্ষে তিনি আদালতে লড়বেন। আক্রান্ত হওয়ার ঘটনায় গভীর দুঃখও প্রকাশ করেছেন তিনি।
জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী বিবৃতিতে বলেন, উগ্রবাদী হিন্দুরা ধারাবাহিকতার সাথে মুসলিম পরিবারগুলোর উপর হামলা করছে। উগ্রবাদীদের এসব হামলা থেকে মুক্তি পাওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের ডেইলি পত্রিকা কলম-এর সূত্রে জানা যায়, মাওলানা মাদানী পশ্চিমবঙ্গের হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খারকে চিঠি দিয়ে জানিয়েছেন, গুরুগ্রামে এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডের পর প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন ঘটনায় জড়িত দুস্কৃতিদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
মাহমুদ মাদানী জানিয়েছেন, জমিয়তে উলামা হিন্দের একটি প্রতিনিধি দল ধামাসপুর গুরুগ্রামে আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার পর আইনি সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। জমিয়তের প্রতিনিধি দল আহতদের পশ্চিমবঙ্গের লোকনায়ক হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মাওলানা মাদানী।
উল্লেখ্য, ঝাড়খণ্ডের লাতিহারে দুই বছর আগে গো-রক্ষার নামে এক দাঙ্গায় আনসারি নামক এক ব্যবসায়ী এবং তার নয় বছর বয়সী ছেলে ইমতিয়াজ মামলায় জেলা কোর্ট অভিযুক্ত অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন জমিয়তে উলামা হিন্দে জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী। অপরাধীরা হলেন- (মাথাইলশ প্রসাদ সোহো, পরামুদ কুমার সোহো, মনোজ কুমার সোহো, ওশশ সোহো, মনোজ সোহো, অরুণ সাও, বিশ্ব তিওয়ারি, মধু সোনি) যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অপরাধী প্রত্যেককেই ২৫০০০ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর সাজা ভোগের আদেশ দেন আদালত। তিনি আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, গোরক্ষার নামে সংঘটিত কোন নৃশংস মামলায় অপরাধীদের শাস্তি হলে কেবল নির্যাতিতরাই শান্তি পায় না বরং এর দ্বারা মনুষ্যত্বের বিজয় হয়। এসময় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন এই ঘটনা সাম্প্রদায়িক দল পূজারিদের জন্য একটি দৃষ্টান্ত। এই ঘটনা তাদের জন্য শিক্ষা হয়ে থাকবে।
গ্রন্থনা : আদিল মাহমদ
সম্পাদনা : মাসউদুল কাদির
সূত্র : জমিয়তে উলামা হিন্দ, জাকির হোসাইন পশ্চিম বাংলা


