পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোরবানি এলেই দেশে হাটে এসে পড়ে বিভিন্ন ধরণের পশু। সারাবছর খামারে বেড়ে উঠা একেকটা পশু যেন প্রতিযোগিতায় পেছনে ফেলে দেয় অন্য পশুকে। এবার হাটে উঠেছে ‘বাংলার টাইগার’ নামে একটি গরু।
ওজন প্রায় ৩০ মণ। দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। যশোরের অভয়নগরে কোরবানি ঈদ উপলক্ষে ‘বাংলার টাইগার’ নামের একটি গরুটির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। উপজেলার সরখোলা ও ধোপাদি গ্রামের মধ্যবর্তী দারুল আসাদ খামারবাড়িতে রয়েছে ‘বাংলার টাইগার’।
দারুল আসাদ খামারবাড়ির উদ্যোক্তা আসাদুর রহমান জানান, প্রায় চার বছর হতে যাচ্ছে ‘বাংলার টাইগারকে’ লালন-পালন করেছেন। ছয় দাঁতসহ গরুটির বর্তমান ওজন প্রায় ৩০ মণ। খামারের সবচেয়ে বড় গরু ‘বাংলার টাইগার’। করোনা পরিস্থিতির মধ্যে এবারের কোরবানি ঈদে ‘বাংলার টাইগার’ বিক্রির জন্য ১০ লাখ টাকা মূল্যে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া এক লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের আরো ১৬টি গরু আছে তার খামারে। প্রয়োজনে ০১৭১১-৩৭৫৪৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
সরেজমিন খামারে গিয়ে দেখা যায়, ‘বাংলার টাইগার’ দেখভালের জন্য পাঁচজন লোক রাখা আছে। তবে পাঁচজনেও গরুটিকে সামাল দিতে হিমশিম খাচ্ছেন। প্রতিদিন শত শত মানুষ গরুটিকে দেখতে খামারে ভিড় করছে।
/এএ


