১১২ জন সহকারী জজের পদোন্নতি

১১২ জন সহকারী জজের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক ● সিনিয়র সহকারী জজ হিসেবে ১১২ জন সহকারী জজকে পদোন্নতি দেয়া হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ/সমপর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ/সমপর্যায়ের পদে পদোন্নতি দিয়েছে। সোমবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের নির্দেশনানুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্ব স্ব কর্মস্থলে কর্মরত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *