১১ শিশুর মৃত্যুর ঘটনায় তিউনিশিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

১১ শিশুর মৃত্যুর ঘটনায় তিউনিশিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিউনিশিয়ায় স্বাস্থ্যমন্ত্রী আবদেল-রউফ এল শেরিফ ৯ মার্চ শনিবার পদত্যাগ করেছেন। দেশটির রাজধানী তিউনিসের একটি হাসপাতালে সদ্যজাত ১১ শিশুর মৃত্যু ঘটনায় তিনি পদত্যাগ করেন বলে জানানো হয়েছে।

তিউনিশিয়ায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি জানায়, ২৪ ঘন্টার মধ্যে ওই হাসপাতালে ১১ শিশুর রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭-৮ মার্চের মধ্যে এসব শিশু ‘সেফটিক শকে’ মারা গেছে।

তিউনিশিয়ায় প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ বলেন, শিশু মৃত্যুর ঘটনায় সরকারি ওই মেডিকেলে তদন্ত শুরু হয়েছে। আবদেল-রউফ এল শেরিফ মাত্র চারমাস আগেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হলো। তথ্য সূত্র: বিবিসি, চ্যানেল নিউজ এশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *