১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন মুন্সীগঞ্জের ৫৫ জন

১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন মুন্সীগঞ্জের ৫৫ জন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়া ৫৫ জন নিয়োগপ্রত্যাশী চাকরি পেয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাইন কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এতে ৪৭ জন ছেলে ও ৮ জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের নাম ঘোষণার সময় মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা সবাই। একই সঙ্গে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

এবারের ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় মুন্সীগঞ্জের ৫৫টি পদের বিপরীতে ১১০৪ জন তরুণ-তরুণী অনলাইনে আবেদন করেছিলেন।

মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, এই পদের আবেদন ফি ছিল মাত্র ১২০ টাকা। অনলাইনে আবেদন করার সময় এই ফি পরিশোধ করতে হয়। শুধু আবেদন ফি দিয়ে ঘুষ, হয়রানি ছাড়াই ৫৫ জন চাকরি পেয়েছেন।

এ সময় মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *