১৪৪ ধারা উপেক্ষা করে দেওবন্দের শিক্ষার্থীরা রাজপথে

১৪৪ ধারা উপেক্ষা করে দেওবন্দের শিক্ষার্থীরা রাজপথে

১৪৪ ধারা উপেক্ষা করে দেওবন্দের শিক্ষার্থীরা রাজপথে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: জারি রয়েছে ১৪৪ ধারা। তবু জমিয়তে উলামা হিন্দ ঘোষিত কর্মসূচি
পালন করেছে দারুল উলূম দেওবন্দ। শুক্রবার জুমার পর পুলিশের সামনেই এ কর্মসূচি পালন করে তারা। নামাজের পর মিছিলে মিছিলে অংশগ্রহণে আগ্রহীরা দলে দলে মাহমুদ কনফারেন্স হলে একত্র হয়। সেখানে বক্তারা ভারতের নাগরিকত্ব বিলে অসারতা বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করে।

পরশুদিন বিক্ষোভ প্রদর্শন ও মিছিলের প্রেক্ষিতে এফআইআর দায়ের করার কারণ হিসাবে জানা গিয়েছে যে বিক্ষোভের কারণে দু’ ঘণ্টারও বেশি সময় জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়েছিল। আর রোড ব্লক করা আইনত অপরাধ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বা কারোর নামে সমন আসেনি বলেই জানা গেছে দারুল উলূম দেওবন্দের শিক্ষার্থীদের সূত্রে।
দারুল উলূম দেওবন্দের সাবেক শিক্ষার্থী মাহদী হাসান যথেষ্ট বিড়ম্বনায় পড়তে পারে বলেও অনেকে মনে করছেন।
দারুল উলূম দেওবন্দের বর্তমান অবস্থা খুবই উদ্বেগজনক ও নাজুক অভিহিত করে দেওবন্দ একজন শিক্ষার্থী জানিয়েছেন, সব মিলিয়ে দেওবন্দের পরিস্থিতি এই মুহূর্তে খুব উদ্বেগজনক কিছু নয়। কিছুক্ষণ আগে ইন্টারনেট পরিষেবাও পুনরায় চালু করে দেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকে থেমে থেমে হওয়া অকাল বর্ষণে (বৃষ্টি, গুলি নয়) এখন পরিস্থিতি ও আবহাওয়া দুটোই বেশ ঠাণ্ডা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *