১৫৯০ টাকার লেনদেন করে ১ কোটি টাকা পেল লাতুরের ছাত্রী

১৫৯০ টাকার লেনদেন করে ১ কোটি টাকা পেল লাতুরের ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক ● লাকি গ্রাহক যোজনা প্রকল্পে ১ কোটি টাকা পেল মহারাষ্ট্রের লাতুরের ২০ বছরের ছাত্রীর। গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার হাতে এই পুরস্কার তুলে দেন। ডিজিটাস লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করার জন্য এই প্রকল্প শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। ৫০০ ও ১০০০ টাকার বনোট বাতিল করার পর চালু করা হয় এই যোজনা। রুপে কার্ডের মাধ্যমে অনলাইনে ১৫৯০ টাকার লেনদেন করে মোবাইল ফোনের ঊগও দেওয়ার জন্য শ্রদ্ধা মেঙ্গশেট্টে নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্রী এক কোটা টাকা পুরস্কার পেলেন।

গ্রাহকদের মধ্যে প্রকল্পটি জনপ্রিয় করার জন্য লাকি ড্রয়ের কথা ঘোষণা করা হয়েছিল। সেই লাকি ড্রয়ে শ্রদ্ধার নম্বরটি জয়ী হওয়ায় এই পুরস্কার পেয়েছে শ্রদ্ধা। ৫০ লক্ষ টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছেন গুজরাতের ২৯ বছরের প্রাইমারি স্কুলের শিক্ষক হার্দিক কুমার। রুপে কার্ডের মাধ্যমে ১,১০০ টাকার লেনদেন করেছেন তিনি। অন্যদিকে মাত্র ১০০ টাকার লেনদেন করে ২৫ লক্ষ টাকার পুরস্কার জিতে নিয়েছেন উত্তরাখ-ের ভরত সিংহ। এই প্রকল্পদুটিতে ২৫৮ কোটি টাকার পুরস্কার জিতেছেন ১৬লাখ বিজয়ী। সাধারণ গ্রাহকের পাশাপাশি ব্যবসায়ীরাও জিতেছেন পুরস্কার। প্রধানমন্ত্রী স্বয়ং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *