১৬৫টি করোনার টিকার উন্নয়ন চলছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৬৫টি করোনার টিকার উন্নয়ন চলছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৬৫টি করোনার টিকার উন্নয়ন চলছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। প্রতিনিয়ত বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা রোখার কোনো হাতিয়ার এখনো কারো কাছে নেই। টিকা ছাড়া এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সুযোগও কম। তাইতো বিশ্বের বিভিন্ন দেশ চেষ্টা করে যাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসের টিকা আবিস্কারের।

বুধবার (১২ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে বিশ্বব্যাপী ১৬৫টি করোনার টিকা নিয়ে কাজ চলছে।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়াইসুস বলেছেন— বর্তমানে ১৬৫টি টিকা নিয়ে বিশ্বব্যাপী কাজ চলছে। সেগুলোর উন্নয়নের লক্ষ্যে গবেষণা চলছে। কোনো কোনোটা সফলতার কাছাকাছি অবস্থান করছে। এর মধ্যে ছয়টি টিকা তৃতীয় ধাপে পৌঁছেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচি বিষয়ক পরিচালক ডা. মাইক রায়ান টিকাকে করোনা থেকে উত্তরণের একমাত্র উপায় বলেও উল্লেখ করেছেন। বিশ্বের মানুষ এই টিকার দিকেই তাকিয়ে আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *