১৬ অতিরিক্ত ও ২৭ যুগ্ম সচিব বদলি

১৬ অতিরিক্ত ও ২৭ যুগ্ম সচিব বদলি

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসনে ১৬ অতিরিক্ত সচিব ও ২৭ যুগ্ম সচিবকে বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই রদবদল করে আদেশ জারি করা হয়েছে।

জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাসকে কক্সবাজারের বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব এম বদরুল আরেফিনকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আলমগীর হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *