১৮ বছরের উর্ধ্বে সব বয়সী বিদেশীদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি

১৮ বছরের উর্ধ্বে সব বয়সী বিদেশীদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ওমরাহ পালন করার জন্য বাইরে থেকে আসা বিদেশীদের বয়সের বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। ১৮ বছর থেকে সব বয়সী বিদেশীদের ওমরাহ করার অনুমতির সিদ্ধান্ত নিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

শনিবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ের সূত্রের বরাতে সৌদি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।

এর আগে সৌদি আরবে বিদেশীদের ওমরাহ পালনে ১৮ থেকে ৫০ বছরের নির্দিষ্ট বয়সসীমা বেঁধে দেয়া হয়েছিলো।

নতুন নিয়মের অধীনে সৌদি আরবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান ব্যবস্থাপনার অধীনে ১৮ বছরের উপরে থাকা বিদেশী বয়স্ক নাগরিকরা ওমরাহ পালন করতে পারবেন।

অবশ্য সৌদি আরবে বাস করা ১২ বছর থেকে তদুর্ধ্ব বয়সী দেশটির নাগরিক ও বিদেশীরা করোনা প্রতিরোধের দুই ডোজ টিকা নেয়া সাপেক্ষে উমরা করতে পারবেন এবং মসজিদুল হারামে এসে নামাজ আদায় করতে পারবেন।

বর্তমানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় টিকা নেয়া সাপেক্ষে ইতমারনা ও তাওক্কালনা অ্যাপের মাধ্যমে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীবে প্রবেশের অনুমতি দিচ্ছে।

নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার বিধান তুলে নেয়া হলেও এখনো মসজিদের অভ্যন্তরে মাস্ক পরার নির্দেশনা চালু রয়েছে।

সূত্র : সৌদি গেজেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *