২০১৭ সালে আ.লীগের আয় ২০ কোটি ২৪ লাখ টাকা

২০১৭ সালে আ.লীগের আয় ২০ কোটি ২৪ লাখ টাকা

পাথেয় ডেস্ক : ২০১৭ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন কমিশনে (ইসি) এই টাকা জমা দিয়েছে দলটি। এতে দলটির আয় দেখানো হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা। আর ব্যয় দেখানো হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইসি ভবনে সচিব হেলালুদ্দীন আহমদের হাতে ২০১৭ সালের (জানুয়ারি-ডিসেম্বর) আয়-ব্যয়ের হিসাব তুলে দেন আওয়ামী লীগের প্রতিনিধিরা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন আয়–ব্যয়ের এই হিসাব জমা দেন। উদ্বৃত্ত হিসেবে ৬ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ১১৭ টাকা দেখানো হয়েছে।

দলের আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে—নেতাদের মাসিক চাঁদা, জেলাভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি (উপনির্বাচন), দলের পত্রিকা, সাময়িকী ও বই–পুস্তক বিক্রি, বিজ্ঞাপন (উত্তরণ), অনুদান, প্রাথমিক সদস্য ফরম বিক্রি, জেলা মঞ্জুরি ফি, পুরোনো কাগজ বিক্রি, ভবন নির্মাণের জন্য অনুদানসহ বিবিধ আয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *