২০১৯ এ ওমরাহ পালনে শীর্ষে যেসব দেশ

২০১৯ এ ওমরাহ পালনে শীর্ষে যেসব দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হজের পরপরই শুরু হয়েছে ওমরাহ ভিসা। চলতি হজ মৌসুমের পর গত চার মাসে ২২ লাখ ওমরাহ হজ ভিসা ইস্যু করেছে সৌদি হজ কর্তৃপক্ষ। তবে বাংলাদেশিরা ওমরা ভিসা পেয়েছে অনেক দেরিতে। সৌদি গেজেটের তথ্য মতে গত ২২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ওমরাহ সম্পন্ন করেছে ৬১ হাজার হাজি।

সৌদি হজ মন্ত্রণালয় ঘোষণা করেছে, হজের মৌসুম অতিবাহিত হয়েছে প্রায় ৪ মাস। এ চার মাসে ২২ লাখ ওমরাহ হজের ভিসা প্রদান করেছে দেশটি। সর্বোচ্চ সংখ্যক পাকিস্তান থেকে সাড়ে ৪ লাখ ওমরাহ পালনকারী হজ সম্পন্ন করেছেন।

সৌদি হজ মন্ত্রণালয় থেকে প্রকাশিত পরিসংখ্যানের তথ্য মতে, ’১৭ লাখ ৮২ হাজার ওমরাহ হজযাত্রী সৌদি আরবে পৌছেছেন। আর ১৩ লাখ ৭৪ হাজার হাজি ওমরাহ হজ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরে গেছেন।

সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্যানুসারে শীর্ষ ওমরাহ পালনকারী দেশসমূহ-

>> পাকিস্তান : ৪ লাখ ৫০ হাজার।
>> ইন্দোনেশিয়া : ৩ লাখ ৯৯ হাজার।
>> ভারত : ২ লাখ ৩৭ হাজার।
>> মালয়েশিয়া : ১ লাখ ১০ হাজার।
>> মিসর : ৮৫ হাজার।
>> তুরস্ক : ৭০ হাজার।
>> আলজেরিয়া : ৬৪ হাজার।
>> বাংলাদেশ : ৬১ হাজার।
>> সংযুক্ত আরব আমিরাত : ৩৭ হাজার এবং
>> জর্ডান : ২৭ হাজার।

উল্লেখ্য যে, সৌদি সরকার এ মাস থেকেই ওমরাহ হজ পালনকারী যাত্রীদের অসুস্থতা, ফ্লাইট বাতিল বা বিলম্ব, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বীমা সুবিধা দেয়ার পরিকল্পনাও বাস্তবায়ন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *