২০১৯-এ নারী-শিশুসহ ৫৫০০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল

২০১৯-এ নারী-শিশুসহ ৫৫০০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইহুদিবাদী ইসরাইল গত বছর (২০১৯) অধিকৃত পশ্চিম তীরে নারী এবং শিশুসহ সাড়ে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। আটককারীদের মধ্যে ৮৮৯ নারী এবং ১২৮ মেয়ে এবং নারী রয়েছে বলে ফিলিস্তিনের কয়েকটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে।

এসব মানবাধাবিকার গোষ্ঠীর মধ্যে প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি বা পিপিএসও রয়েছে। বর্তমানে ইসরাইলি নির্যাতন শিবিরিগুলিতে ৫০ জন নারী এবং ২০০ শিশুসহ প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি বন্দি আটক রয়েছে।

এর মধ্যে সাড়ে চারশ ফিলিস্তিনকে বিনা অভিযোগ ও বিনা বিচারে আটক রাখা হয়েছে। ইহুদিবাদী ইসরাইলির ভাষায় এ সব বন্দিকে কথিত ‘প্রশাসনিক আটক’ হিসেবে দেখানো হচ্ছে। বিনা বিচার ও বিনা অভিযোগে ইসরাইল যে কোনও ফিলিস্তিনিকে প্রাথমিক ভাবে ছয়মাস আটক রাখতে পারে। অবশ্য ছয়মাস করে আটকে মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়ান যায়।

আটক ফিলিস্তিনিদের মধ্যে ১০ ক্যান্সারের রোগী রয়েছেন। এ ছাড়া, দুইশ জন নানা রোগে আক্রান্ত হয়েছেন। সব মিলে অসুস্থ ফিলিস্তিনি বন্দির সংখ্যা প্রায় ৭০০ বলে মানবাধিকার সংস্থা পিপিএসের বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, নির্যাতন শিবিরগুলিতে যথাযথ চিকিৎসার অভাবে গত বছর আটক ফিলিস্তিনিদের মধ্যে পাঁচজন অকালে মারা গেছে।

সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *