২০২১ সালে সারা বিশ্বে ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন

২০২১ সালে সারা বিশ্বে ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০২১ সালে সারা বিশ্বে ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সাংবাদিক অধিকার সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট। সংগঠনটি তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত আইএফজের ওই প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বিগত বছরগুলোর তুলনায় ২০২১ সালে অপেক্ষাকৃত কম সংখ্যক সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে।

আইএফজের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে আফগানিস্তানে। সেখানে ৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এরপর, মেক্সিকোতে ৮ এবং পাকিস্তা্নে ৩ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।

তবে সাংবাদিক নিহত হওয়ার সংখ্যা কমলেও বেড়েছে সাংবাদিকদের ওপর সহিংসতা।

আইএফজের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে কাজ করা সাংবাদিকের সংখ্যা কমে যাওয়ায় সাংবাদিক নিহত হওয়ার ঝুঁকি কিছুটা কমেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *