২০২১ সালে ৩৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

২০২১ সালে ৩৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরাইলি সেনারা ২০২১ সালে অন্তত ৩৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আন্তর্জাতিক নীরবতার সুযোগ নিয়ে ইহুদিবাদীরা এ হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। একটি বেসরকারি সংস্থা এ রিপোর্ট দিয়েছে।

ইসরাইলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। খবর তাসনিম নিউজের।

স্বজনহারা ফিলিস্তিনি পরিবারগুলোর সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব জানিয়েছেন, তারা পুরো ফিলিস্তিনে হত্যাকান্ডের সব ঘটনা তদন্ত করেছেন এবং দেখতে পেয়েছেন ৩৬০ ফিলিস্তিনির সবাই ইসরাইলি সেনাদের হাতে নিহত হয়েছেন।

রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের ১৯ শতাংশ নারী। ১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার পর এই প্রথম সবচেয়ে বেশি নারী ইহুদিবাদী সেনাদের হাতে নিহত হলেন।

সুত্র: মিডল ইস্ট মনিটর

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *