পাথেয় রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের জন্য ২০৬ আসনে প্রার্থী চূড়ান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা এই নির্বাচনে আছি।
বিএনপি চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
ঢাকা বিভাগ
ঢাকা-২ ইরফান ইবনে আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-১০ আবদুল মান্নান, ঢাকা-১১ শামীম আরা বেগম, ঢাকা-১২ সাইফুর রহমান নিরব, ঢাকা-১৩ আবদুস সালাম, ঢাকা-১৬ মো. আহসান উল্লাহ হাসান, ঢাকা-১৯ দেওয়ান মো. সালাউদ্দিন ও ঢাকা-২০ তমিজ উদ্দিন।
গাজীপুর-১ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর-২ সালাহউদ্দিন সরকার, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান ও গাজীপুর-৫ এ কে এম ফজলুল হক মিলন।
টাঙ্গাইল-১ শহিদুল ইসলাম, টাঙ্গাইল-২ সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৫ মাহমুদুল হাসান, টাঙ্গাইল-৬ গৌতম চক্রবর্তী ও টাঙ্গাইল-৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী।
কিশোরগঞ্জ-১ রেজাউল করিম খান, কিশোরগঞ্জ-২ মেজর অসরপ্রাপ্ত আখতারুজ্জামান, কিশোরগঞ্জ-৩ মো. ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ শেখ মুজিবর রহমান ইকবাল ও কিশোরগঞ্জ-৬ মো. শরিফুল ইসলাম।
মানিকগঞ্জ-১ এস আই জিন্না কবির ও মানিকগঞ্জ-২ মাইনুল ইসলাম খান। নারায়ণগঞ্জ- ২ আসনে নজরুল ইসলাম আজাদ।
মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা ও মুন্সীগঞ্জ-৩ আবদুল হাই।
নরসিংদী-১ খায়রুল কবীর খোকন, নরসিংদী-২ আসনে ড. আবদুল মঈন খান ও নরসিংদী-৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল। রাজবাড়ী-১ দেওয়ান মাহমুদ খইয়াম ও রাজবাড়ী-২ মো. নাসিরুল হক।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-৪ ইসহাক কাদের চৌধুরী, চট্টগ্রাম-৬ জসিম উদ্দিন সিকদার, চট্টগ্রাম-৭ কুতুবউদ্দিন বাহার, চট্টগ্রাম-৯ ডা. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম-১০ আবদুল্লাহ আল নোমান,
চট্টগ্রাম-১২ এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ সারওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৬ জাফরুল ইসলাম চৌধুরী।
কুমিল্লা-১ ও ২ ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ কাজী মুজিবুল হক, কুমিল্লা-৮ জাকারিয়া তাহের সুমন ও কুমিল্লা-৯ কর্নেল (অবসরপ্রাপ্ত) আনোয়ারুল আজিম।
ব্রাহ্মণবাড়িয়া-১ একরামুজ্জামান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামল।
চাঁদপুর-১ মোশারফ হোসেন, চাঁদপুর-২ ড. জালালউদ্দিন ও চাঁদপুর-৫ ইঞ্জিনিয়ার মমিনুল হক।
ফেনী-২ ভিপি জয়নাল আবেদীন ও ফেনী-৩ আকবর হোসেন।
নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ বরকতউল্লাহ বুলু, নোয়াখালী-৪ মো. শাহজাহান, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ ও নোয়াখালী-৬ আসনে ফজলুল আজিম।
লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভূঁইয়া ও লক্ষ্মীপুর-৩ শহীদউদ্দিন চৌধুরী এ্যানী।
কক্সবাজার-১ হাসিনা আহমেদ, কক্সবাজার-৩ লুৎফর রহমান কাজল ও কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী।
পার্বত্য রাঙ্গামাটি আসনে মনিস্বপন দেওয়ান ও পার্বত্য বান্দরবান সাচিং প্রু জেরি।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ-১ শহীদ সারওয়ার, ময়মনসিংহ-৩ আহম্মদ তায়িবুর রহমান হীরণ, ময়মনসিংহ-৫ মো. জাকির হোসেন, ময়মনসিংহ-৬ শামসুদ্দিন আহম্মেদ, ময়মনসিংহ-৭ মো. জয়নাল আবেদীন, ময়মনসিংহ-৯ খুররম খান চৌধুরী ও ময়মনসিংহ-১১ ফখরুদ্দিন আহম্মেদ।
জামালপুর-২ মাহমুদ বাবু, জামালপুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর-৫ মো. ওয়ারেস আলী মামুন।
শেরপুর-১ ছারসিনা জাবরিন, শেরপুর-২ মোখলেছুর রহমান রিপন ও শেরপুর-৩ মো. মাহবুবুল হক রুবেল।
নেত্রকোনা-১ ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ রফিকুল ইসলাম ও নেত্রকোনা-৪ তাবিলা জামান।
রাজশাহী বিভাগ
রাজশাহী-১ ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী-২ মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ মো. শফিকুল হক মিলন, রাজশাহী-৪ মো. আবু হেনা, রাজশাহী-৫ অধ্যাপাক নজরুল ইসলাম ও রাজশাহী-৬ আবু সাঈদ তাজ।
জয়পুরহাট-১ ফজলুর রহমান ও জয়পুরহাট-২ এ ই এম খলিলুর রহমান।
বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ মোশারফ হোসেইন ও বগুড়া-৫ মো. সিরাজ।
চাপাইনবাবগঞ্জ-১ মো. শাহাজাহান মিয়া, চাপাইনবাবগঞ্জ-২ মো. আমিনুল ইসলাম ও চাপাইনবাবগঞ্জ-৩ মো. হারুনর রশীদ।
নওগাঁ-১ মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ মো. শামসুজ্জামান খান, নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী, নওগাঁ-৪ শামসুল আলম প্রামানিক, নওগাঁ-৫ মো. জাহিদুল ইসলাম ও নওগাঁ-৬ আলমগীর কবির।
নাটোর-১ কামরুন্নাহার, নাটোর-২ সাবিনা ইয়াসমিন, নাটোর-৩ দাউদ আল মাহমুদ ও নাটোর-৪ আবদুল আজিজ।
সিরাজগঞ্জ-১ রোমানা মোর্শেদ কনক চাঁপা, সিরাজগঞ্জ-৩ আবদুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৫ মো. আমিরুল ইসলাম ও সিরাজগঞ্জ-৬ কামরুদ্দীন মজলিশ।
পাবনা-২ এ কে এম সেলিশ রেজা হাবীব ও পাবনা-২ কে এম আনোয়ারুল ইসলাম ও পাবনা-৪ হাবীবুর রহমান হাবীব।
রংপুর বিভাগ
রংপুর-২ মো. তারিক সরকার, রংপুর-৩ রিটা রহমান, রংপুর-৪ মো. ইমদাদুল হক ও রংপুর-৬ মো. সাইফুল ইসলাম।
পঞ্চগড়-১ ব্যারিস্টার মো. নওশাদ জামিল ও পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ।
ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান।
দিনাজপুর-২ মো. সাদিক, দিনাজপুর-৪ মো. আখতারুজ্জামান মিয়া ও দিনাজপুর-৫ এ জেড আর রেজাউল হক। নিলফামারী-১ রফিকুল ইসলাম।
লালমনিরহাট-১ মো. হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ মো. রোকনউদ্দীন বাবু ও লালমনিরহাট-৩ আসাদুল হাবীব দুলু।
কুড়িগ্রাম-১ সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-৩ তাসভীরুল ইসলাম ও কুড়িগ্রাম-৪ মো. আজীজুর রহমান।
গাইবান্ধা-৪ ফারুক কবির আহমেদ ও গাইবান্ধা-৫ ফারুক সরকার।
খুলনা বিভাগ
খুলনা-১ আমীর এজাজ খান, খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল ও খুলনা-৪ আজিজুল বারী হেলাল।
সাতক্ষীরা-১ হাবিবুল ইসলাম হাবিব।
চুয়াডাঙ্গা-২ আসনে প্রার্থী হয়েছেন মাহমুদ হাসান খান।
কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
ঝিনাইদহ-৪ সাইফুল ইসলাম ফিরোজ।
যশোর-১ মফিকুল হাসান তৃপ্তি, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব ও যশোর-৬ আবুল হোসেন আজাদ।
বাগেরহাট-১ মাসুদ রানা ও বাগেরহাট-২ এমএ সালাম।


