পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদকবিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের তাড়াশে ২০ লাখ টাকার হেরোইনসহ আব্দুস সালাম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
জানা গেছে, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামতসহ তাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০৬ গ্রাম হেরোইনসহ ১ জন শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১টি ট্রাক, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ২ হাজার টাকা জব্দ করা হয়।


