২০ লাখ নাগরিকের করোনা পরীক্ষা করবে আরব আমিরাত

২০ লাখ নাগরিকের করোনা পরীক্ষা করবে আরব আমিরাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের ২০ লাখ কিংবা ২০ শতাংশ মানুষের করোনাভাইরাস পরীক্ষার পরিকল্পনা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। অর্থনীতিকে সচল করে দিতে বিধিনিষেধ উঠিয়ে নেয়ার পর দেশটিতে করোনার সংক্রমণ বাড়ছে। এমন প্রেক্ষাপটে পরীক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

কাজেই আগামী দুমাসের মধ্যেই এই পরীক্ষা চালানো হবে বলে আমিরাত সরকারের মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।

মধ্যমার্চে এই আঞ্চলিক ব্যবসা ও পর্যটনের কেন্দ্রভূমিতে কারফিউ জারি করা হয়েছিল। পরে গত ২৪ জুন তা উঠিয়ে নেয়া হয়েছে। এরপর ধীরে ধীরে ব্যবসা ও বিভিন্ন জনসমাগমের স্থানও খুলে দেয়া হয়। মঙ্গলবার বিদেশি পর্যটকদের জন্য দেশটি উন্মুক্ত হয়েছে।

সোমবার সরকারের মুখপাত্র আমনা আল-শামসি বলেন, গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা হালকা বেড়েছে। যা উদ্বেগজনক। কাজেই স্বাস্থ্য চর্চার ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হওয়া উচিত।

সরকারের টুইটার অ্যাকাউন্টে তিনি বলেন, আমিরাত স্বাস্থ্য কর্তৃপক্ষ অব্যাহতভাবে করোনা পরীক্ষার সক্ষমতা বাড়িয়ে যাবে। আগামী দুই মাসের মধ্যেই অন্তত ২০ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হবে।

সোমবার আরব আমিরাতে নতুন করে ৫২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বামোট ৫২ হাজার ৬৪ জন এই প্রাণঘাতী মহামারীতে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩২৪ জনের।

ছয়টি উপসাগরীয় দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছে সৌদিতে। সোমবার পর্যন্ত দেশটিতে দুই লাখ ১৩ হাজার ৭০০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন এক হাজার ৯৬৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *