২২ ফেব্রুয়ারি থেকে থাকছে না বিধিনিষেধ

২২ ফেব্রুয়ারি থেকে থাকছে না বিধিনিষেধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে বিধিনিষেধ উঠে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, ২২ ফেব্রুয়ারির পর আর বিধিনিষেধ থাকছে না।

করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় এবারের বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে গত ৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিকে করোনার সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *