পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৮৩ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮০ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জনে।
আজ বুধবার (২১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৭ হাজার ৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন।


