পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ২৯১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নতুন ২৯১ জন রোগীর মধ্যে রাজধানীতেই ২৫৯ জন রোগী এবং ঢাকার বাইরের ৩২ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ১১৩১ জন এবং ঢাকার বাহিরে ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৮ হাজার ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬৭৮৭ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের।


