২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ করোনা শনাক্ত, ৩৪৩ মৃত্যু

২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ করোনা শনাক্ত, ৩৪৩ মৃত্যু

২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ করোনা শনাক্ত, ৩৪৩ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একদিনে মারা গেছে ভারতে ৩৪৩ জন। ২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছেন। ভারতে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। সবশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। একই সঙ্গে মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। মোট মৃত্যু গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬০২ জনে।

শুক্রবার ভারতের সরকারি দফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইম অব ইন্ডিয়া।

একদিনেই ভারতে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫২ জনের। যা মহামারি দেখা দেওয়ার পর থেকে সর্বোচ্চ। এখন পর্যন্ত ভারতে মোট শনাক্ত ৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন।

শুধু মহারাষ্ট্রে ৩ হাজার ৭৫২ এবং রাজধানী দিল্লিতে শনাক্ত ২ হাজার ৮৭৭ জন।

দেশটিতে ২৪ ঘণ্টায় ৩৪৩ জন নিয়ে মোট মৃত্যু গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬০২ জনে। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে প্রায় ৬ হাজার।
তবে ভারতে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭৭১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *