২৪ ঘণ্টায় হাতপাতালে নতুন ডেঙ্গু রোগী ২৪৮

২৪ ঘণ্টায় হাতপাতালে নতুন ডেঙ্গু রোগী ২৪৮

পাথেয় রিপোর্ট : রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪৮ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে ৭২ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন ভর্তি হয়েছেন।

এর আগে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৯৫ জন ও ঢাকার বাইরে ১৮৮ জনসহ সর্বমোট ২৮৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ জন কমেছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে রাজধানীর ৪১টি হাসপাতালে ৪৩৯ জন ও ঢাকার বাইরে ৬৬২ জনসহ মোট ১ হাজার ১০১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা ৯২ হাজার ৯৯৮ জন। তাদের মধ্যে রাজধানীতে ৪৮ হাজার ৪৪৩ জন ও ঢাকার বাইরে ৪৪ হাজার ৫৫৫ জন।

এসব রোগীদের মধ্যে সুস্থ হয়ে ৯১ হাজার ৬৫১ জন বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতাল থেকে ৪৭ হাজার ৮১৪ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ৪৩ হাজার ৮৩৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটির সর্বশেষ মোট ২৪৬ জন সন্দেহভাজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত মানুষের মধ্যে ১৫৮টি কারণ রিভিউ করেছে। তার মধ্যে ৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অভিমত ব্যক্ত করেছে ডেথ রিভিউ কমিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *