২৪ ঘন্টায় ৯৬ জনের মৃত্যু

২৪ ঘন্টায় ৯৬ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে দেশে সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৯ হাজার ৯৮৭ জন।

বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে সাত লাখ ৩১ হাজার ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৩৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৯১ হাজার ২৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক শূন্য ৯, আর মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৬ জনের মধ্যে পুরুষ রয়েছেন ৫৯ জন, নারী ৩৭ জন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব আছেন ৫৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ১২ জন, ২১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন দুই জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় সাত হাজার ৪৩৫ জন পুরুষ ও দুই হাজার ৫৫২ জন নারী মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়াদের মধ্যে ঢাকা বিভাগে তিন হাজার ৩০৮ জন, চট্টগ্রামে এক হাজার ৭৫৯ জন, রংপুরে ১৬ জন, খুলনায় ৪৩ জন, বরিশালে ৪১ জন, রাজশাহীতে ৭৪ জন, সিলেটে ৭২ জন ও ময়মনসিংহ বিভাগে ২০ জন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *