২৬ দিনে ২৩ বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল

২৬ দিনে ২৩ বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ● চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত (২৬ দিন) মোট ২৩ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২২ জন পুরুষ ও ১ জন নারী। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে আরও জানা যায়, এ বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবার পর গত ২৮ জুলাই প্রথম বাংলাদেশির মৃত্যু হয়। সর্বশেষ গত ২২ আগস্ট দুই বাংলাদেশি ইন্তেকাল করেন। ২৩ জনের মধ্যে মক্কায় ১৭ জন ও মদিনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ২২ আগস্ট (মঙ্গলবার) নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা রশীদ ভূঁইয়া(৬৭) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএম ০৫৮৯৮৬৮ ও পিলগ্রিম নম্বর ১৩২১২১২। একই দিন নাটোর জেলার গুরুদাসপুরের নজিরপুর গ্রামের মো. মহসিন আলী প্রামানিক (৭১) মারা যান।

পাসপোর্ট নম্বর বিএন ০৩৯২১৫৮ ও পিলগ্রিম নম্বর ০৭৮৫০৬৫। এছাড়া রংপুর সদরের মো. আবদুর রাজ্জাক(৫৭) জামালপুর সদরের মো. দানেশ আলী (৭৫), চট্টগ্রাম জেলার বাকলিয়ার ১৭ নম্বর ওয়ার্ডের জহুর কলোনির বাসিন্দা মো. জাকের হোসেন,টাঙ্গাইলের কালিহাতির বাসিন্দা মো. আবদুর রাজ্জাক মিয়া (৬২), লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম গ্রামের মো. আবুল কাশেম ব্যাপারী (৬৫),বগুড়া সদরের বাসিন্দা আবদুল হামিদ পাইকার (৬৫) দন ফেনী ছাগলনাইয়ার ইয়ার আহমেদও (৫৬), নীলফামারীর সৈয়দপুরের মো. শফিকুল ইসলাম (৫৮),কুড়িগ্রাম ফুলবাড়ি থানার মো. আবদুস ছোবহান (৬৩), চাঁদপুরের মো. আবু জাফর (৬৫), রাজধানীর দক্ষিণ খানের বাসিন্দা শরিফা বেগম (৫২), বরিশাল সদরের আবুল কাশেম মো. শাহজাহান (৬১), বগুড়া সদরের বাসিন্দা মো. আবদুল গফুর শেখ (৬৭), মুন্সিগঞ্জের লৌহজং থানার বাসিন্দা মো. বিল্লাহ হোসেন (৫৭), বগুড়ার গাবতলী থানার মহিষাবান গ্রামের আবদুস সোবহান (৬১), গাইবান্ধা সদরের ফুলমিয়া ম-ল (৬৩), চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার দুর্লভপুর গ্রামের বাসিন্দা বাদশা হোসেন (৭৪), নাটোর জেলার মো. জাহাঙ্গীর কামাল (৬৬), রাজবাড়ী সদরের আবদুর রাজ্জাক (৭৫) বরিশাল মুলাদী থানার মো. ফরিদ উদ্দীন (৬১), নেত্রোকোনা সদরের বাসিন্দা খোন্দকার এ আর এম ইউসুফ (৭৪) মারা যান।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে গত ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। এ ছাড়া ফিরতি ফ্লাইট আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ৫ অক্টোবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *