পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় সংসদের ত্রয়োদশ অধিব্শেন বসছে আগামী ২ জুন। এটি হবে চলতি বছরের বাজেট অধিবেশন। সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার (১১ মে) এই অধিব্শেন আহ্বান করেছেন।
২ জুন বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। পুরো অধিবেশন জুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।
সংক্ষিপ্ত ওই অধিবেশনে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। পরে ৩০ জুন আকার ঠিক রেখে ওই বাজেট পাস হয় সংসদে। ওই বাজেট আগের অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩.২৪ শতাংশ বেশি ছিল।
বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। তবে করোনাভাইরাস মাহামীরর মধ্যে গত বছর বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হয়। নয় কার্যদিবসের ওই অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মহামারীকালের এই অধিবেশনও সাম্প্রতিক সময়ের অধিবেশনগুলোর মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।
গত অর্থবছরের মতো এবারও বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।


