২ দিন বন্ধ থাকার পর খুলনায় বাস চলাচল শুরু

২ দিন বন্ধ থাকার পর খুলনায় বাস চলাচল শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুই দিন বন্ধ থাকার পর খুলনায় শুরু হয়েছে বাস চলাচল। শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় খুলনা থেকে ১৮ রুটে বাস চলাচল শুরু হয়।

এর আগে গত ২১ ও ২২ অক্টোবর খুলনায় সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলো জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা। ১৮ তারিখ মঙ্গলবার রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের আলোচনা সভায় যৌথভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্মার্টফোনে সাউন্ড কম? স্পিকার পরিষ্কার করবেন যেভাবে স্মার্টফোনে সাউন্ড কম? স্পিকার পরিষ্কার করবেন যেভাবে
জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সূত্রে জানা যায়, খুলনা থেকে ১৮টি রুটে ৩ শতাধিক বাস চলাচল করে। মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে এই দুই দিন খুলনা থেকে কোনো বাস ছেড়ে যায়নি প্রবেশও করেনি।

খুলনা মটর বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি শিবলী বিশ্বাস বলেন, আজ সন্ধ্যা থেকে সব রোডে বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে।যেকোনো আন্দোলনের সময় বাসের ক্ষতি হলে তা অন্য কেউ দেয় না মালিককেই ক্ষতিপূরণ গুণতে হয় তাই আমরা এই সময়তে সাধারণত বাস চলাচল বন্ধ রাখি।

‘বিপদে বিদেশ থেকে তারেক জিয়া আসবে এ কথা পাগলেও বিশ্বাস করবে না’‘বিপদে বিদেশ থেকে তারেক জিয়া আসবে এ কথা পাগলেও বিশ্বাস করবে না’

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, মালিকপক্ষের সিদ্ধান্ত আমরা মেনে চলছি। সব রুটে সন্ধ্যা থেকে বাস চলা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *