‘৩০ মার্চের আগেই প্রাথমিক শিক্ষকদের টিকা নিতে হবে’

‘৩০ মার্চের আগেই প্রাথমিক শিক্ষকদের টিকা নিতে হবে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ কারণে ৩০ মার্চের আগেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের টিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রোববার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিদ্যালয় খোলার প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নিতে গতকাল কক্সবাজার এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি টিকা নেওয়ার পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিতে বলেন।

প্রতিমন্ত্রী কক্সবাজারে সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তুতি পরিদর্শন করেন।

এ সময় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বদা মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন: নোভাভ্যাক্সের করোনা টিকা ‘অত্যন্ত কার্যকরী’

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করে, তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের আসন বণ্টনের ব্যবস্থা করতে হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় পর পর নিয়ম মেনে সাবান দিয়ে হাত ধোয়া, প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন এবং হাঁচি-কাশির শিষ্টাচার পালন করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *