৩০ মার্চ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

৩০ মার্চ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারী করোনাভাইরাস উদ্ভূত পরস্থিতিতে সংক্রমণ এড়াতে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামী ৩০ মার্চ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সভা শুরু হয়।

সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য, জননিরাপত্তা সচিব এবং পুলিশের আইজিপি বৈঠকে অংশ নেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *