৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল এপ্রিলে

৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল এপ্রিলে

নিজস্ব প্রতিবেদক : ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল এপ্রিল মাসে প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। রোববার পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা এপ্রিল মাসে ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করব। আমরা চেষ্টা করেছি কম সময়ে বিসিএস পরীক্ষা শেষ করতে। এরই ধারাবাহিকতায় কাজ করে চলছি। গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ২৩ মে। এ পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *