৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ

৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।”

তিনি বলেন, “আগামী ৬ নভেম্বর থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত শুরু হবে। শেষ হবে ১৩ ডিসেম্বর।”

মন্ত্রী আরও বলেন, “এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২,০৩,৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। তারমধ্যে ছাত্র ৬,২২,৭৯৬ জন এবং ছাত্রী ৫,৮০,৬১১ জন। গতবারের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১,৯৬,২৮৩ জন।”

পরীক্ষায় মোট কেন্দ্র ২,৬৪৯টি এবং মোট প্রতিষ্ঠান ৯,১৮১টি।

দীপু মনি বলেন, “ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ কেন্দ্রে মোবাইল বা কোনো ডিভাইস নিয়ে যেতে পারবে না। ভারপ্রাপ্ত কর্মকর্তা শুধু বাটন মোবাইল নিতে পারবেন। ছবি তুলতে পারে এমন ফোন নেওয়া যাবে না।”

মন্ত্রী বলেন, “কোচিং সেন্টার বন্ধ করা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। এটি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও স্থানীয়ভাবে প্রশাসন বন্ধ করবেন। কোথাও কোচিং চালানোর তথ্য পেলে তারা ব্যবস্থা নেবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *