৩ মে পর্যন্ত চলবে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা

৩ মে পর্যন্ত চলবে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে। তবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা আগামী সোমবার (৩ মে) পর্যন্ত চলবে। এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে মুঠোফোনে জাহিদ হোসেন বলেন, আজ (৩০ এপ্রিল) এবং কাল শনিবার (১ মে) আরও কয়েকটি পরীক্ষা করাতে হবে। সব পরীক্ষা কবে নাগাদ শেষ হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, আগামী রবি (২মে) ও সোমবার (৩ মে) পর্যন্ত লাগতে পারে। গত পরশু থেকে খালেদা জিয়ার পুরোনো ওষুধের সঙ্গে নতুন কিছু ওষুধ যুক্ত করা হয়েছে বলেও জানান এই চিকিৎসক।

খালেদা জিয়া বাসায় ফিরবেন কবে, জানতে চাইলে সুনির্দিষ্ট করে কোনো জবাব দেননি জাহিদ হোসেন। তবে তিনি বলেন, বাসায় ফেরার বিষয়টি চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। সব পরীক্ষা শেষ হলে বোঝা যাবে।

এভারকেয়ার হাসপাতালে নন–কোভিড জোনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক সংবাদমাধ্যমকে বলেন, বিজ্ঞানসম্মত উপায় হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী দুই সপ্তাহ পার করার পর যদি কোনো উপসর্গ না থাকে, তাহলে তাঁকে আর পজিটিভ হিসেবে বিবেচনা করা হয় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *