৫ দিনের ব্যবধানে তালেবানের ৭ প্রাদেশিক রাজধানীর দখল

৫ দিনের ব্যবধানে তালেবানের ৭ প্রাদেশিক রাজধানীর দখল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিল তালেবান। এ নিয়ে মাত্র ৫ পাঁচ দিনে ৭টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে তালেবান।

সবশেষ মঙ্গলবার (১০ আগস্ট) দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

প্রদেশটির স্থানীয় সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। ফলে ফারাহ হচ্ছে আফগানিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দ্বিতীয় প্রাদেশিক রাজধানী, যার নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।

এর মাধ্যমে আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে এক সপ্তাহেরও কম সময়ে সাতটির নিয়ন্ত্রণ নিল আফগান সশস্ত্র গোষ্ঠীটি। এছাড়া উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের রাজধানীর দিকেও তারা দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *