৫ দিনের রিমান্ডে হেফাজত নেতা মাওলানা জুবায়ের

৫ দিনের রিমান্ডে হেফাজত নেতা মাওলানা জুবায়ের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজত নেতা মাওলানা জুবায়ের আহমদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৭ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় জুবায়ের আহমদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রিমান্ডের আদেশ দেন। তবে মাওলানা জুবায়ের আহমদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর লালবাগ এলাকা থেকে মাওলানা জুবায়ের আহমদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ

হেফাজতের সহকারী মহাসচিব গ্রেফতার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *