৫ মাসের মধ্যে ইসরাইলে দূতাবাস খুলবে আমিরাত

৫ মাসের মধ্যে ইসরাইলে দূতাবাস খুলবে আমিরাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে ইহুদিবাদী ইসরাইলে দূতাবাস খুলবে সংযুক্ত আরব আমিরাত।

১৩ আগস্ট ইসরাইল এবং আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর আবুধাবির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে ইসরাইলের হাইয়ুম পত্রিকা জানিয়েছে, ইসরাইলে কূটনৈতিক মিশন খোলার পর সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের লোকজনকে পারস্য উপসাগরীয় এ দেশটির সফরের জন্য ভিসা ইস্যু শুরু করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আমিরাতের ওই কর্মকর্তা বলেন, “এখন হতে তিন থেকে পাঁচ মাসের মধ্যে ইসরাইলে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস চালুর পর ইসরাইলের লোকজন ভ্রমণ ভিসা পাওয়া শুরু করবে।” ওই কর্মকর্তা জানান, ইসরাইলের হাইফা অথবা নাজারেথ শহরে আরব আমিরাত কনস্যুলেট খোলার কথাও বিবেচনা করছে।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা তার ভাষায় আরো বলেন, “আমরা শান্তি চুক্তির আকাঙ্ক্ষা করি তবে বাস্তবতা হলো এর মাধ্যমে সব ইসরাইলের জন্য শান্তি আসবে। ইসরাইলে আরব লোকজন যাবে যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইসরাইলকে আমরা শান্তির জন্য গুরুত্বপূর্ণ অংশীদার মনে করি।”

সূত্র : পার্সটুডে

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *