৫ হাজারেরও বেশি রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

৫ হাজারেরও বেশি রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরু এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পোস্টে আরও বলা হয়, গত ৫ দিনের সামরিক অভিযানে এ পর্যন্ত রুশ বাহিনীর ১৯১ টি ট্যাংক, ২৯ টি যুদ্ধবিমান, ২৯ টি হেলিকপ্টার ও ৮১৬ টি সাঁজোয়া যান ধ্বংস করেছে ইউক্রেনের সেনা বাহিনী।

যদিও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি, তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্বাস, অভিযানের প্রাথমিক পর্যায়ে ইউক্রেনের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকারও করেছেন, তবে নিহত সেনাদের সঠিক সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেননি।

এদিকে সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, গত ৫ দিনের হামলায় ইউক্রেনে এ পর্যন্ত ৯৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বেশিও হতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

দীর্ঘ দুই মাস ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২৩ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির পূর্বাঞ্চলে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। তার ভাষণ সম্প্রচারের পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং তড়িৎগতিতে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশপাশি চতুর্দিক থেকে দেশটির ভেতরে প্রবেশ করতে শুরু করে রুশ সেনাবাহিনী।

ইতোমধ্যে ইউক্রেনের কয়েকটি শহর রুশ বাহিনীর দখলে চলে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *