৬ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

৬ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (আইপিএসিসি) যোগ দিতে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ৬ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়েছে, সেনাপ্রধান আজ শনিবার (১১ সেপ্টেম্বর) প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নেবেন। এ বছর আইপিএসিসি হতে যাচ্ছে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সফরে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে যে, তার এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। একই সঙ্গে আরো বৃদ্ধি পাবে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা। আগামী ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন সেনাপ্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *