৬ দিন পর চালু ওসমানী বিমানবন্দর

৬ দিন পর চালু ওসমানী বিমানবন্দর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বন্যার কারণে ৬ দিন বন্ধ থাকার পর চালু হলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার (২৩ জুন) ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

ওসমানী বিমানবন্দরের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। রানওয়ে থেকে পানি নেমে গেছে।’

রানওয়েতে পানি উঠে পড়ায় গত শুক্রবার (১৭ জুন) দুপুরের পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। দু’দিন পর গত রবিবার রানওয়ের পানি নেমে গেলেও বিমান অবতরণের কাজে ব্যবহৃত এপ্রোচ লাইটগুলো তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি।

একটি সূত্র জানিয়েছে, পানি নেমে যাওয়ার পরও এপ্রোচ লাইটগুলো জ্বলছে না। এ অবস্থায়ও বিমানযাত্রীদের কথা বিবেচনায় বিমানবন্দর চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে রাতের ফ্লাইটগুলোর ব্যাপারে বিভিন্ন এয়ারলাইন্স এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেনি, দিনের ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী উঠা-নামা করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *