৭০ অনুচ্ছেদ নিয়ে বিভক্ত আদেশ

৭০ অনুচ্ছেদ নিয়ে বিভক্ত আদেশ

আদালত প্রতিবেদক : রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদীয় আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।  সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করলেও অপর বিচারপতি রিট খারিজ করে দেন। এখন নিয়ম অনুসারে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য একক বেঞ্চে পাঠাবেন।

গত বছরের এপ্রিলে আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদনটি করেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’

রিটে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *