৮০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

৮০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকার কানাডা ও মরক্কো থেকে মোট ৮০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব বলেন, ‘রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে নবম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম ৬৭৯ দশমিক ৬৫ মার্কিন ডলার হিসাবে এই সার আমদানি করবে। এতে মোট ব্যয় হবে ৩ কোটি ৩৯ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৩৫৮ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৯২৫ টাকা।’

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে দশম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন টিএসপি সার ৪৭৪ মার্কিন ডলার হিসাবে এই সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৫০ কোটি ৬৭ হাজার ৮০০ টাকা।’

অতিরিক্ত সচিব জানান, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটি ৬টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ৫২৭ কোটি ৯৮ লাখ ৪২ হাজার ৮৫৯ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *