৮ বিভাগে বৃষ্টিপাত হবে

৮ বিভাগে বৃষ্টিপাত হবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সময়ে সারা দেশের দিনের তাপমাত্রা একই থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের আট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য কমেছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিলো হাতিয়ায় ৮৯ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন কক্সবাজার ২৪ ডিগ্রি সেলসিয়াস করে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হলে এতে তাপমাত্রা সেভাবে কমছে না। ভারি বৃষ্টিপাত ছাড়া এই গরম কমবে না। মাসের শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *