৯৬ লাখের বেশি ডোজ টিকা দেওয়া সম্পন্ন

৯৬ লাখের বেশি ডোজ টিকা দেওয়া সম্পন্ন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৯৬ লাখ ৪১ হাজার ৩১২ জন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৮ লাখ ২১ হাজার ৪০০ জন।

মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৯৭৯ জন ও নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৩৮ লাখ ২১ হাজার ৪০০ জনের মধ্যে পুরুষ ২৪ লাখ ৫৩ হাজার ৭৬৯ জন, আর নারী ১৩ লাখ ৬৭ হাজার ৬৩১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার (১৮ মে) বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *