’করোনা ভাইরাসে আমি অনলাইনে জানাজা পড়াই’
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: একসময় গায়েবানা জানাযা জায়েয আছে না নেই তা নিয়ে ছিল তুমুল যুদ্ধ। মাসআলা নিয়ে আলোচনা সমালোচনা। কেপটাউনের এক হাসপাতালের মৌলভী মুহাম্মদ আজিম উদ্দিন জানিয়েছেন, করোনা ভাইরাসে আমি অনলাইনে জানাজা পড়াই।
করোনাভাইরাস মহামারিতে স্বাস্থ্য-কর্মীদের গুরুত্ব নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে আধ্যাত্মিক ও ধর্মীয় স্বাধীনতার ওপর জাতিসংঘের বিশেষ র্যাপোটিয়ার বলছেন, হাসপাতালগুলোতে নিয়োজিত বিভিন্ন ধর্মের যাজকেরা – যারা মুমূর্ষু ও মৃত্যু পথযাত্রীদের পাশে থাকেন – তারা ঠিক সেই স্বীকৃতি পাচ্ছেন না।
বিবিসি এধরনের তিনজন ধর্মীয় নেতার সাথে কথা বলেছেন । এদের একজন দক্ষিণ আফ্রিকায় মৌলবী, ব্রাজিলে ইহুদি ধর্মের একজন র্যাবাই এবং যুক্তরাষ্ট্রের একজন বৌদ্ধ ধর্মগুরু।
তারা বলছেন, কোভিড-১৯ তাদের জীবনে কী প্রভাব ফেলেছে।
ভিডিও দেখুন


