বেফাকের ১০ম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ: শতভাগ পাশ ও মেধা তালিকায় উজ্জ্বল জামিআ ইকরা বাংলাদেশ

বেফাকের ১০ম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ: শতভাগ পাশ ও মেধা তালিকায় উজ্জ্বল জামিআ ইকরা বাংলাদেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা, শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের ১০ম কেন্দ্রীয় পরীক্ষা (১৪৪৭ হিজরি/২০২৬ খ্রিস্টাব্দ)-এর ফলাফল প্রকাশিত হয়েছে।

গত ০৯ মার্চ (সোমবার) দুপুর ২টায় জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এ সময় বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফয়সাল ওমর ফারুক বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর অনুপস্থিতিতে বোর্ডের মহাসচিব মুফতি মুহাম্মদ আলীর নিকট চূড়ান্ত ফলাফল হস্তান্তর করেন।

উল্লেখ্য, বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফল প্রকাশের অনুমতি প্রদান করেন। একই সঙ্গে ফলাফল প্রস্তুত ও প্রকাশ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি নিজের শারীরিক সুস্থতার জন্যও সকলের কাছে দোয়া কামনা করেন।

ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে বোর্ডের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বোর্ডের মহাসচিব ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম, আফতাবনগর, ঢাকা-এর প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মুফতি আব্দুর রহিম কাসেমী, মুফতি এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা তাজুল ইসলাম কাসেমী প্রমুখ।

এদিকে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশ থেকে উক্ত কেন্দ্রীয় পরীক্ষায় ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং প্রতিষ্ঠানটি শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। এর মধ্যে ১৫ জন পরীক্ষার্থী প্রথম বিভাগ (মুমতায) অর্জন করেছে। বিশেষ করে সানাবিয়া আম্মাহ মারহালায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি অনন্য নজির স্থাপন করেছে। পরীক্ষার্থীদের এই ঈর্ষণীয় সাফল্যে জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ দা.বা. গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।

📌 মেধা তালিকায় জামিআ ইকরা বাংলাদেশের গৌরবময় স্থানসমূহ:

🔹 ইফতা মারহালা
মোট ২ জন:
৪র্থ — মোঃ ইয়াকুব ইসলাম
৫ম — শেখ মোহাম্মাদ মারজান

🔹 ফযীলত (বালক)
মোট ১ জন:
১৭তম — মোঃ আরাফাত হুসাইন হৃদয়

🔹 সানাবিয়া উলইয়া (বালক)
মোট ৪ জন:
১ম — সাজিদ হোসাইন
৫ম — তাওহিদুল ইসলাম সিয়াম
৬ষ্ঠ — আবু বকর সিদ্দীক
৭ম — আবু সিফাত আব্দুল্লাহ

🔹 কাফিয়া
মোট ৪ জন:
১ম — মোঃ ইমন হাওলাদার
২য় — মুআজ বিন মারুফ
৩য় — মোঃ ইউনুস
৪র্থ — মোঃ তারেক

🔹 নাহবেমীর
মোট ২ জন:
২য় — হোযায়ফা আল হাসান
৮ম — সাইদুর রহমান

Related Articles