পাথেয় টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় টাইলসবাহী একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়েতে এই ঘটনা ঘটে।
আগুনে ট্রাকচালকের সহকারী মো. সায়মন (২০) দগ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সায়মন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘উপজেলার মেঘনাঘাট এলাকা থেকে টাইলসবাহী একটি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস রোড) ধরে শিংলাবো এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে।
এতে ট্রাকটির সামনে অংশে আগুন ধরে যায়।
ট্রাকচালক দ্রুত নেমে যেতে পারলেও তার সহকারীর দুই হাত দগ্ধ হয়। স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভায়।


