পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পহেলা বৈশাখ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকায় এদিন বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পণ্য আনা-নেওয়া এবং বন্দরের অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, আগামীকাল বুধবার থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।


